গতকাল সন্ধ্যায় ছিলো আমাদের ৮৯ রিভাইভড এর রেজিস্টার্ড মেম্বার দের মিনি গেট টুগেদার। উপলক্ষ ছিলো আমাদের চার প্রিয় বন্ধু টুটুল, অরুণ, সোহেল এবং সনথ এর জন্মদিন পালন এবং আরেক প্রিয় বন্ধু ডাক্তার পারভেজ ইকবাল শরিফ এর প্রফেসর হিসেবে পদোন্নতির সেলিব্রেশন। এছাড়া ও আমাদের ৮৯ রিভাইভড এর অফিসিয়াল ওয়েবসাইট চালুর ঘোষণা দেয়াও ছিল অন্যতম উপলক্ষ। যদিও পারভেজ কে মিস করেছি এই অনুষ্ঠানে কারণ সে ভীষণ অসুস্থ ছিলো।
অনেকদিন পরে প্রিয় মুখ গুলো কে একসাথে দেখতে পাওয়া এবং অরুন, শাহেদ, সাদাত এর গান শুনতে পাওয়া সাথে মুকুল চৌধুরী ও সোহেল রশীদ এর কন্ঠে চমৎকার আবৃত্তি শোনার আনন্দ ছিল অপরিসীম।

বন্ধুদের সবাইকে ধন্যবাদ, স্বল্প সময়ের নোটিশে এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য।
এসো বাঁচি বন্ধুত্বে 💞
পোস্টের ছবিগুলো মশিউর মিলটন, এডভোকেট এমদাদ এবং তসলিম উদ্দিন কামরুল এর কাছ থেকে সংগৃহীত।