প্রিয় গ্রুপের ব্যতিক্রমী কাজের ধারাবাহিকতায় নেয়া হয়েছে নতুন এক উদ্যোগ। আজ ৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় ক্লাব কলেজিয়েট মিলনায়তনে আয়োজন করা হয়েছে আনন্দ আড্ডার। উদ্দেশ্য হিসেবে আছে ৩ বন্ধুর জন্মদিন, সাথে ডাঃ পারভেজের অধ্যাপক পদের উদযাপন। এর সাথে আরেকটি বড় উপলক্ষ হচ্ছে আজ থেকে ৮৯ রিভাইভড এর অফিশিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। 89revived.com ঠিকানায় গ্রুপের বিষয়ে নানা তথ্য, পুরনো ছবি, ভিডিও ইত্যাদি ছাড়াও থাকছে নিবন্ধিত সদস্যদের ছবি সহ তালিকা।